আওয়ার ইসলাম: গত ৪ মে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ সংশ্লিষ্ট কাতার প্রবাসী শাখা গঠনের লক্ষ্যে মাওলানা আব্দুশ শহিদের বাস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওলানা হাফিজ জসীম উদ্দীনে সভাপতিত্বে এবং আবু আফিফা আতিকুর রাহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মাও মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ, যুগ্ন সাদারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এম আবু বকর সাদী, প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসেনসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, ঐক্যবদ্ধ প্লাটফরম ছাড়া কোন সমাজেই উন্নয়ন সম্ভব হয় না। আর আকাবের-আসলাফের হাতে গড়া সংগঠন জমিয়তের মাধ্যমে আমরা সকল প্রবাসী সুশৃংখলভাবে একিভূত হয়ে চলতে পারলে প্রবাস জীবনে আমাদের দৈনন্দিন নানা সমস্যার মুকাবিলাসহ আর্তমানবতার অনেক কল্যাণকর কাজ করা সহজেই সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা জসীম উদ্দীন বলেন, আজ কাল ইসলামি দলের অভাব নেই, তবে নেতৃত্ব, নেতা-কর্মী এবং দলীয় আদর্শে ইসলামের পরিপূর্ণ বিধান বজায় রাখার গুরুত্বটা জমিয়ত ছাড়া অন্যান্ন ইসলামি দলে খুব কমই দেখা যায়। তাই ব্যক্তিগঠন, ইসলামি শিক্ষা সমাজ ব্যবস্থা বাস্তবায়নে জমিয়তের বিকল্প নেই।
বৈঠকে সম্মিলিত পরামর্শের ভিত্তিতে হাফেজ মাওলানা জসিম উদ্দীনকে সভাপতি এবং মাওলানা আব্দুশ শহিদকে সাধারণ সম্পাদক করে পরীক্ষামূলক এক বছর মেয়াদি ৫৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
চলিত বছর কমিটির অন্তর্ভুক্ত সকলের সার্বিক কার্যক্রম, কমিটি বহির্ভুতদের দলের প্রতি আন্তরিকতা যাচাই বাছাই করে আগামী বছর তিন সালা মেয়াদী একটি শক্তিশালী কমিটি করারও সীদ্ধান্তও উক্ত বৈঠকে হয়। পরিশেষে সভাপতির আনুরোধে মাওলানা মিসবাহ উদ্দীনের দোআর মাধ্যমে বৈঠক শেষ হয়।
কমিটির তালিকা নিম্নরুপ-
প্রধান উপদেষ্টাঃ হাঃ মাওঃ লুতফুর রাহমান- সিমাল
উপদেস্টাঃ মাওঃ শিহাব উদ্দীন- কর্নেশ
উপদেস্টাঃ মাওঃ আব্দুল গনি- সালাকা জাদীদ
উপদেস্টাঃ হাঃ মাওঃ আনওয়ার হোসাইন- মাইজার
উপদেষ্টাঃ মাওঃ আসআদ উল্লাহ- দাফনা
উপদেস্টাঃ মাওঃ উবায়দুল্লাহ ফারুক- দুহা (বুখারী মসজিদ)
উপদেষ্টাঃ মওঃ আব্দুল ওয়াহিদ- দুহা
সভাপতিঃ হাঃ মাওঃ জসিম উদ্দিন- বিন ইমরান
সিনিয়র সহ সভাপতিঃ আবু আফিফা আতিকুর রাহমান- আবু নাখলা
সহ সভাপতিঃ মাওঃ মুতাহির আহমদ- সাহিলিয়া
সহ সভাপতিঃ হাঃ মাওঃ মাহফুজুর রাহমান- আবু হামুর
সহ সভাপতিঃ মাওঃ মিসবাহ উদ্দীন- বিন ইমরান
সহ সভাপতিঃ মাওঃ বদরুল ইসলাম- আলখুর
সহ সভাপতিঃ মাওঃ আবুল কাসেম- মাইজার
সহ সভাপতিঃ মাওঃ নিজাà¦