বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ট্রাম্পের সিদ্ধান্ত মারাত্মক ভুল; ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার ঘোষণায় ট্রাম্পের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্প বিভ্রান্ত হয়ে এটা করেছেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এ সমঝোতা থেকে বের করে নেয়ার ঘোষণা দেয়ার পর ওবামা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ট্রাম্পের ঘোষণা প্রচারিত হওয়ার পর ওবামা বলেন, এ সিদ্ধান্ত ‘মারাত্মক ভুল’। ২০১৫ সালে ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী। বারাক ওবামা বলেন, আমেরিকার শীর্ষস্থানীয় কূটনীতিক, বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর ইরানের পরমাণু সমঝোতায় সই করেছিল ওয়াশিংটন। সেই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হবে আমেরিকার ইউরোপীয় মিত্রদের হাতছাড়া করা।

মঙ্গলবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও ছয় জাতিগোষ্ঠীর বাকি দেশগুলো এটি অক্ষুণ্ন রাখার পক্ষে মত দিয়েছে। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ নেতারা সাম্প্রতিক সময়ে এ সমঝোতায় অটল থাকতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ