শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আজ মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন : মাহাথির জিতবেন কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বুধবার মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে লড়বেন বর্তমান প্রধানমন্ত্র নাজিব ও ২২ বছরের টানা প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ। মাহাথির মুহাম্মদ এর আগে দীর্ঘদিন ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে একটি আধুনিক রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন।

একদিকে ৯২ বছর বয়সী সেই কিংবদন্তী নায়ক মাহাথির মুহাম্মদ অপরদিকে এক মেয়দেই রাষ্ট্রীয় ফান্ড খালি করে বিদেশে পাচার করার অভিযোগে দায়ী নাজিব রাজাক। আজকের ভোটে কাকে বেছে নেবেন মালয়েশিয়ার জানগণ?

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নাজিবের বিরোধিতা করে মাহাথির সরকারী দল ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অরগানাইজেশন (ইউএনও) দল থেকে বের হয়ে বিরোধী দলে যোগ দিলে দলটি মাহাথিরকে এই নির্বাচনে নাজিবের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে।

মার্কিন তদন্ত কর্মকর্তারা জানান, নাজিবের সহযোগিতায় ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার পরিমাণ অর্থ আত্মসাত করা হয়। এছাড়া বিভিন্ন সময় ৭শ’ মিলিয়ন ডলার নাজিবের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।

তবে নাজিব এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। নাজিবের ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের এই কেলেঙ্কারির ঘটনা মালয়েশিয়ার মিত্র দেশ যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের তদন্তে বের হয়ে আসে।

২০১৫ সালে পণ্য ও সেবায় কর আরোপের বিষয়টি দরিদ্র মালয়দের মনে রয়েছে। এসব বিষয় ভোটারদের ভোট দেয়ার সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলতে পারে।

মার্দেকা সেন্টার ফর ওপিনিয়ন রিসার্চের সহপ্রতিষ্ঠাতা ইব্রাহিম সুফিয়ান বলেন, ‘নির্বাচনের প্রচারাভিযানে অর্থনীতি ও জীবনযাপনের ব্যয় নিয়ে কথা বলা হচ্ছে, তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আসলে কে দেশটির অধিকাংশ মুসলিম নাগরিকদের যোগ্য প্রতিনিধিত্ব করতে পারবেন, সেটি নিয়ে ততটা কথা বলা হচ্ছে না।’

পর্যবেক্ষকরা মনে করেন, ক্ষমতাসীন জোট আজকের ভোটাভুটিতে বিজয়ী হতে পারেন, যদিও দলটির কিছু ভোট তাদের ব্যালট বাক্সে না পড়ে বরং হাত ছাড়া হয়ে যেতে পারে।

আরো পড়ুন : ইরানের পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের : মিত্রদের ক্ষোভ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ