বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ইসরাইলে জাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বস্ত্রীক গত সপ্তাহে ইসরায়েল সফরকালে ভোজের আয়োজন করে দেশটি৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়৷

ইসরায়েলের সেলিব্রিটি শেফ সেগেভ মোশে খাবার পরিবেশন করেন৷ খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করেন তিনি।

এদিকে, ভোজের আয়োজন জুতায় চকোলেট পরিবেশনের ঘটনায় জাপানের এক কূটনীতিকের মন্তব্য, শেফ যদি এটা মজার জন্যও করে থাকেন তবু্ও আমরা মনে করি না এটা মজার বিষয়৷ এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা৷'

জানা যায়, ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারাও হতভম্ব হয়ে যান৷ এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করে বলেন, জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়৷ কেবল ঘরেই নয় আপনি তাদের অফিসেও জুতা খুঁজে পাবেন না৷ এটি অত্যন্ত অসম্মানজনক৷

ঘটনার পর গত রবিবার ইনস্টাগ্রামে শেফ সেগেভ গর্বিতভাবে জুতোয় ভরা মিষ্টির একটি ছবি পোস্টও করেছেন।

সূত্র: দ্য বিজনেস ইনসাইডার

আরো পড়ুন ক্ষমা না চাইলে মোদির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানাহানি মামলা!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ