শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে ৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সোমবার মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘নতুন যৌতুক নিরোধ আইন-২০১৮ বর্তমানে প্রচলিত ১৯৮০ সালের আইনের স্থলে প্রতিস্থাপিত হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংশোধিত এই আইন মিথ্যা মামলা দায়ের প্রতিরোধ করবে। এই আইনে যৌতুক নিয়ে কেউ মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

শফিউল আলম বলেন, আগের আইনে যৌতুক দাবি বা গ্রহণের ক্ষেত্রে শাস্তি ছিল এক থেকে ৫ বছরের কারাদণ্ড বা জরিমানা।

বর্তমান প্রস্তাবিত আইনে শাস্তির পাশাপাশি জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়েছে। এই অপরাধের জন্য একজন ব্যক্তি জেল বা জরিমানা বা উভয় দণ্ড ভোগ করার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন- মদিনায় অগ্নিকাণ্ডে ১৫ ওমরা পালনকারী নিহত, আহত ১৩০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ