সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

দুই বছরে শুনে শুনে হাফেজ হলেন জন্মান্ধ আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: যশোরের মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. ইকবাল হোসেনের একমাত্র সন্তান ১৫ বছর বয়সি মুহাম্মদ আওয়াল আতিক শুনে শুনে মাত্র দু’ বছরে কুরআন মুখস্থ করেছেন।

প্রখর মেধাবীর অধিকারী আতিকের মা আছিয়া ইকবাল জানান, আতিকের ৬-৭ মাস বয়স হওয়ার পর খেলনা এনে দিলে সেদিকে ফিরে তাকাত না সে। এতে সন্দেহ হয় তাদের। এরপর দেশের বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞদের কাছে নেয়া হলেও কোনো উন্নতি না হওয়ায় ছেলেকে ভারতের চেন্নাই শংকর নেত্রালয়ে নিলে তারা বলে আতিকের চোখের রেটিনার একটি শিরা অকেজো।

মাত্র ৫ বছর বয়সে মনিরামপুরের হাসাডাঙ্গা হাফিজিয়া মাদরাসা ভর্তি করেন তিনি। সেখানে শুনে সব মুখস্থ করতে পারত আতিক। বাবা মালয়েশিয়ায় যাওয়ার পর আতিককে নিয়ে খুলনা শহরে বাবার বাড়িতে আসার পর একটি অন্ধ মাদরাসায় ভর্তির পাশাপাশি স্থানীয় গোয়ালখালি অন্ধ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করানো হয় অতিককে।

১৩ বছর বয়সে আতিককে খুলনা দারুল মোকাররম মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে মাত্র ২ বছর ১ মাস বয়সে আতিক কুরআন হিফজ করেন।

আরো পড়ুন- ৪ দলীয় জোটের চ্যালেঞ্জের মুখে এরদোগান!