বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণের গুলিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : গতকাল রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল পাঞ্জাব প্রদেশে নির্বাচনি র‌্যালিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।

৫৯ বছর বয়সী আহসান ইকবাল পাঞ্জাবে তার জন্মস্থান নারৌয়াল জেলায় একটি সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার দিকে গুলি ছোড়া হয়। এরপর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানের ফেডারেল মিনিস্টার তালাল চৌধুরী জিও নিউজকে এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার পরিষেবার একজন মুখমাত্র সাজ্জাদ হোসাইন আল জাজিরাকে বলেছেন, একজন তরুণের গুলিতে আহত হওয়ার পর মন্ত্রী তার গাড়িতে চড়েই সভাস্থল ত্যাগ করেন। একটি বুলেট তার ঘাড়ে আঘাত করেছিলো।

প্রাদেশিক প্রশাসন এবং আহসান ইকবালের ছেলে জানিয়েছেন, তিনি এখন আশংকামুক্ত।

টেলিভিশন ফুটেজে দেখা যায় হামলার পর আহসান ইকবালকে সরকারি হাসপাতালে নেয়া হচ্ছে। পরে অধিকতর চিকিৎসার জন্য তাকে লাহোরে স্থানান্তর করা হয়।

তালাল চৌধুরী বলেছেন, হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত একজনকে আটক করা হয়েছে। আরও তদন্ত চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঞ্জাব পুলিশের আইজিকে একটি তাৎক্ষণিক রিপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আহসান ইকবালের সরকারি দল পাকিস্তান মুসলিম লিগ এই মাসের শেষের দিকে তার পাঁচ বছর পূর্ণ করবে। জুলাইয়ে পাকিস্তানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন : ইসলামি শরিয়ায় বিটকয়েনের ব্যবহার হালাল ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ