বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ; নিহত ১৪, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : আফগানিস্তানের খোস্ত শহরে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত ইয়াকুবি মসজিদে গতকাল রবিবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আফগানিস্তানের গণস্বাস্থ্য  মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ আল জাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। বোমা বিস্ফোরণের সময় মানুষ নামায ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য মসজিদে সমবেত হয়েছিলো। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেছেন, তার দল এই হামলায় জড়িত ছিলো না। আফগানিস্তান আগামী অক্টোবরে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

এর পর এ মাসের গোড়ার দিকে রাজধানী কাবুল ও বাঘলান প্রদেশে ভোটার রেজিস্টেশন কেন্দ্রে পৃথক বোমা হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসলামিক স্টেট কাবুলে হামলার দায় স্বীকার করেছিলো।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াজের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ