বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

মাদরাসা বোর্ডে ফলাফলে বিপর্যয়; ৭ বছরে সর্বনিন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে মাদরাসা বোর্ডে। পাশের গড় হিসাব করে দেখা গেছে এবারের ফল গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার দাখিলে ৭০ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৭ সালে পাশের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ।

রোববার (৬ মে) সকালে ফলাফল জানানোর সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার মাদরাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ।

তবে পাসের হার কমলেও এবার মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে। তিন হাজার ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে এবার, গত বছর যা ছিল দুই হাজার ৬১০ জন।

ফল বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ। গতবছর এই হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ।

এছাড়া ২০১৬ সালে এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ শতাংশ; যেভাবে জানবেন ফল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ