রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিএনপির ভাইস চেয়ারম্যানসহ গাজীপুরে আটক ১০ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে গাজীপুর পুলিশ আটক করেছে। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি পিকআপ ভ্যানের সামনের কেবিনে নোমানকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।

এ সময় আরও ১০ জনকে আটক করে পিকআপের পেছনে ওঠানো হয়।

নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু প্রথম আলোকে বলেন, আজ রোববার বিকেলে গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে আসার সময় আবদুল্লাহ আল নোমানকে আটকে করে নিয়ে যায় পুলিশ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ওই সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক মন্ত্রী নোমান।

হিরু বলেন, হাসান সরকারের টঙ্গীর বাসায় সংবাদ সম্মেলন হয়। সেখান থেকে বেরিয়ে টঙ্গী পৌর ভবনের সামনে এলে নোমানকে পুলিশ ধরে নিয়ে যায়।

প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ