বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

এ রমজানে এক মাদরাসা থেকে তারাবি পড়াবেন ১১০ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তারাবির জন্য পৃথক প্রস্তুতি গ্রহণের মধ্য দিয়ে ১১০ জন কুরআনের হাফেজকে যোগ্য হিসেবে গড়ে তুলছে বেনাপোলের জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদরাসা।

জানা যায়, ৫ শতাধিক শিশু-কিশোরের মিষ্টি কণ্ঠে কুরআন পাঠ হয় মাদরাসাটিতে। এদের মধ্যে ৩৫০ জনই মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। বাকিদের কেউ লাজিং আবার কেউ নিজ বাড়িতে থেকে কুরআনের হিফজ করে।

যশোর-বেনাপোল মহাসড়কের পাশেই রপ্তানি টার্মিনালের বিপরীতে মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানটি। ভারত থেকে বাংলাদেশ প্রবেশের পথে অবস্থিত মাদরাসাটির পাশেই রয়েছে বাগেজান্নাত এস্তেকবালি জামে মসজিদ। মসজিদটির বয়স প্রায় ৭০ বছর। ওই এলাকায় মাদরাসাটির ব্যাপক পরিচিতি রয়েছে বলে জানা গেছে।

মসজিদের ইমাম আলহাজ মওলানা মুফতি সাইদুল বাশার জানান, রমজান মাসে দেশের মসজিদে মসজিদে খতমে তারাবির নামাজ পড়ানো হয়। কিন্তু অনেকসময় ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ না থাকায় নির্ভুল ভাবে নামাজ আদায়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

বিষয়টি মাথায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে নির্ভুলভাবে তারাবির নামাজ পড়াতে সক্ষম এমন কিছু হাফেজ ছাত্রকে তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন : দাখিল-এসএসসি পরীক্ষার ফলাফল আজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ