বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম

মসজিদুল আকসার ইমামকে ইসরায়েলের জিজ্ঞাসাবাদ, ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার ইমাম ও জেরুসালেমের মুসলমানদের সর্বোচ্চ পরিষদের নেতা শেখ ইকরিমা সাবরিকে ইসরায়েলি পুলিশ আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায়।

ইসরায়েলি পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও হয়রানির পর ১ মে থেকে ১ জুন পর্যন্ত পুরো এক মাসের জন্য তাকে গৃহবন্দী করার নির্দেশ জারি করে এবং কোথাও কোনো ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে।

তুরস্কের আনাদুলু সংবাদ সংস্থাকে তিনি বলেন, দখলদার কর্তৃপক্ষ হাতে এক মাসের নিষেধাজ্ঞার একটি নোটিশ ধরিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ, আমাকে ইসরাইলের নিরাপত্তার জন্য সত্যিকার হুমকি বলে তারা মনে করছে।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণনিরপত্তাবিষয়ক মন্ত্রী গিল এরদানের সই করা ওই নোটিশে বলা হয়েছে, ১ মে থেকে আগামী জুনের ১ তারিখ পর্যন্ত তিনি কোথাও ভ্রমণ করতে পারবেন না।

ইমাম সাবরি বলেন, এটি অবৈধ ও অন্যায় সিদ্ধান্ত। আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ তাদের কাছে নেই।

ইসরাইলের গোয়েন্দা বাহিনী এক বিবৃতিতে বলেছে, সাবরির বিরুদ্ধে এমন কিছু সম্মেলনে অংশ নেয়ার অভিযোগ রয়েছে, যেগুলো ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।

এসএস

আরো পড়ুন : ইহুদিদের স্বার্থেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি: ইলান পেপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ