বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

দক্ষিণ কোরিয়ায় ইজতেমা ৫ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এনামুল হক, সিউল থেকে

আগামী ৫ মে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়া তাবলিগ জামাতের  ইজতেমা। কোরিয়ার সিউলে অবস্থিত সেন্ট্রাল মসজিদ ইথওয়ানে ৩ দিন ব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ, পাকিস্থান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বিভিন্ন দেশ থেকে আসা আলেম-ওলামার অংশ গ্রহণে প্রতি বছরের মতো এবারও খুবই তাৎপর্যপূর্ণভাবে এ ইজতেমার কার্যক্রমগুলো পরিচালিত হবে।

প্রতি বছরই এখানে কোরিয়াতে বসবাসকারী মুসলিম ও বিদেশ থেকে আসা মুসলিমরা সমবেত হন।কোরিয়ান বর্ষের ছুটির দিনগুলোতে আয়োজন করা হয় ইজতেমাটি।

ভিন্ন দেশের ভিন্ন রঙের ভিন্ন জাতের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অপূর্ব নিদর্শন ও পরস্পর সহযোগিতার ফলে জান্নাতময় একটি পরিবেশ সৃষ্টি হয় প্রতি বছরই। শত শত মানুষ নিজ নিজ আগ্রহে ইজতেমার বয়নগুলো শোনেন এবং সবার মাঝে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে শেষ দিনের মোনাজাত করেন।

ইজতেমাটি মুসলিম ফেডারেশন কোরিয়ার একটি মহান প্রচেষ্টার ফল। এখানে স্বেচ্ছাসেবকগন নিজ দায়িত্তে কাজ করে থাকেন। সবার জন্য সুরক্ষা ও নিরাপত্তার সুব্যবস্থা করা হয়ে থাকে।

এসএস

আরো পড়ুন : কেমন আছে কোরিয়ায় ইসলাম ও মুসলমান?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ