শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জিন্নাহর ছবি বিতর্কে বিজেপির পাশে জামিয়েত হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি নিয়ে বিতর্কে বিজেপি বিধায়কের পাশে দাঁড়ালেন জামিয়েত উলামায়ে হিন্দের মাওলানা মাহমুদ মাদানি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন আগেই জিন্নাহকে ত্যাগ করেছে ভারতীয় মুসলিমরা। তার আদর্শ, ভারত-পাকিস্তান ভাগের নীতিকে খারিজ করেছেন তারা।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি সরানোর দাবি করেছেন আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠিতে তিনি লিখেছেন,'শুনেছি ক্যাম্পাসের ভিতরে মহম্মদ আলি জিন্নাহর ছবি রয়েছে। অনুগ্রহ করে এব্যাপারে খোঁজখবর নিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে #JinnahFreeAMU হ্যাশট্যাগে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এদিন আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা

বিজেপি সাংসদ সতীশ গৌতমের পাশে দাঁড়িয়ে এ দিন মাওলানা মাদানি বলেন, জিন্নাহর আদর্শ ও দেশভাগের নীতিকে প্রত্যাখ্যান করেছেন ভারতের মুসলিমরা। এ ধরনের ছবি রাখার বিরোধী আমরা। শিগগির ছবিটি সরিয়ে ফেলা হোক।

তবে কংগ্রেস নেতা করণ দালাল ভিন্ন কথা বলেছেন। তার মতে, দেশভাগের আগে স্বাধীনতার লড়াই লড়েছিলেন জিন্নাহ। এটাও ঠিক, উনি দেশভাগে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার ছবি সরাতে বলা বিজেপির রাজনৈতিক চটক।

সূত্র: জিনিউজ /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ