শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’

মিয়ানমার সেনাপ্রধানের এ কেমন মিথ্যাচার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাখাইন রাজ্যে সেনা অভিযানে কোন রোহিঙ্গা নারীকে ধর্ষণ করা হয়নি এবং তাদের উপর কোন দমন-পিড়ন চালানো হয়নি বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

মঙ্গলবার দেশটির রাজধানী নেইপিদোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা অভিযানকে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে দাবি করে আসছে।

গত বছরের আগষ্ট থেকে চালানো নতুন ওই সেনা অভিযানে বহু নিরপরাধ রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়াসহ নজিরবিহীন দমন-পিড়ন চালায় মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ উগ্রবাদীগোষ্ঠী।

বাংলাদেশে দু’দিনের সফর শেষে বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ দল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ