সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

বকেয়া বেতন আদায়ের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ১ মে সকালে সাভারের আড়াপাড়া এলাকায় অবস্থিত আব্বাস অ্যাপারেলন্স লিমিটেড কারখানায় কয়েকশত শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে এ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অভিযোগ, বিগত তিন মাসের বকেয়া বেতন পরিশোধের কথা দিয়েও পরিশোধ করছে না মালিকপক্ষ। ফলে কঠিন মানবেতর-জীবন যাপন করছেন তারা।

যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দু’পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলেও জানা গেছে।

আরো পড়ুন-কর্মস্থলে শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা পাবে পরিবার

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ