শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞের শিকার রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ একটি প্রতিনিধি দল  শনিবার বিকাল সাড়ে ৪টায় কুয়েত থেকে সরাসরি বিমানযোগে কক্সবাজার পৌঁছান।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ৪০ সদস্যের প্রতিনিধি দলটি এখন উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছে।

রাতে হোটেলটির সম্মেলন কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।

এ সময় রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জেলা প্রশাসক জানান, জাতিসংঘের প্রতিনিধি দলটি রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ায় সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। পরিদর্শন শেষে উখিয়া কুতুপালং ক্যাম্পে তারা সাংবাদিকদের ব্রিফ করবেন।

রোহিঙ্গা সংকটের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে।

দলটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার হয়ে রোবারই ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানান জেলা প্রশাসক।

মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের মুখে গত বছরের অগাস্ট থেকে সেদেশের রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত অন্তত সাতলাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এসএস

আরো পড়ুন : ‘২০৪১ সালে বাংলাদেশকে যেমন দেখতে চাই সে কাজ শুরু করেছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ