আলী আবদুল মুনতাকিম
শহর ঢাকা। রাজধানী ঢাকা। আমাদের প্রিয় শহর, প্রাণের শহর। বলা হয় মসজিদের শহর। বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি। পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম দেশ। এটিও মসজিদ প্রধান দেশ। কিন্তু ঢাকা তথা বাংলাদেশে মসজিদের সংখ্যা কত হতে পারে তা হয়তো আমরা অনেকেই জানি না।
আবার এত মসজিদ সত্তেও প্রতিদিন হাজার ও মুসুল্লি মসজিদের খোঁজ না পেয়ে বা স্থান সল্পতায় নামাজের জামাত মিস করেন বা নামাজ পরতে পারেন না। এটি অনেক কষ্টের যে, মসজিদের দেশে, মসজিদের অভাবে মসজিদের খোঁজ না পাওয়া মুসুল্লি নামাজ পড়তে পারেন না।
মাগরিবের নামাজ কেন্দ্রিক কিছু উদাহরণ দেয়া হল, পাঠক সহজেই বিষয়টি অনুধাবন করবেন।
কুমিল্লা থেকে বাবা বেড়াতে এসে মতিঝিল নামলেন। এজিবি কলোনীতে ছেলে থাকেন। বাস থেকে নেমে দেখেন মাগরিবের আজান হয়ে গেছে। আশেপাশে কোন মসজিদ দেখছেন না, পথিকরা মসজিদের যে সন্ধান দিল তাতে এতদূরে যেতে সাহস হল না।
শাপলাচত্তর থেকে পশ্চিমের মসজিদ আরামবাগ বালুরমাঠের পরে। দক্ষিণ দিকে পিডিবি ভবনের পেছনে, পূর্ব দিকে কমলাপুরে, উত্তরে অনেকদূরে ইডেন মসজিদ।
একই অবস্থা ফার্মগেটের। ফার্মগেটে মাগরিবের সময় হলে দৃশ্যমান কোনো মসজিদ পাওয়া কষ্টসাধ্য। উত্তরে যেতে হবে বায়তুশ্শরফ মসজিদে, দক্ষিণে কারওয়ান বাজার, পশ্চিমে তেজগাঁও কলেজের পরে আর পূর্বে বিঞ্জান কলেজের সামনের মসজিদে যেতে হবে।
বাধ্য হয়ে ফার্মগেটের পার্কে অনেক পথচারী নামাজ আদায় করেন, তাও অজু করতে কোনো পানি পান না।
ফার্মগেট পার্কের কিছু জায়গা নিয়ে সরকার একটি চমৎকার মসজিদ করে দিতে পারে নামাজিদের জন্য।
আপনি সদরঘাট মোড়ে ফ্লাইওভারের নিচে নেমে মাগরিবের আজানের সময় শেষ হতে দেখবেন, মসজিদ খোঁজে পাবেন না। মিরপুর-২, গোলচত্তর, শ্যামলী মোড়, একই অবস্থা।
সারা বাংলার গ্রামের চিত্র ও একইরকম। মসজিদ ছাড়া বাংলাদেশে বহু গ্রাম আছে। এক গ্রামের মুসুল্লিদের আরেক গ্রামে গিয়ে নামাজ পড়তে হয়। ঝড় বাদলা দিনে কী যে কষ্ট ভূক্তভূগীরাই জানেন।
মসজিদ মন্দির মেরামতে বা নির্মাণে সরকার সহায়তা করেন। ৫৬০ টি মমসজিদের বিশাল প্রকল্পও হাতে নেয়া হয়েছে, যার কিছুটা বলার চেষ্টা করব। এই প্রকল্পের স্থান নির্ধারণে যেন উপরে বর্নিত অভাব পূরণ হয়, সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্ঠদের অনুরোধ করছি।
ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের এক জরিপ থেকে জুন-২০১৬ সালে সংসদে যে তথ্য তুলে ধরেন মাননীয় ধর্মমন্ত্রী তাতে ঢাকা শহরে ৫ হাজার ৭৭৬টি মসজিদ রয়েছে। সারাদেশের মসজিদের সংখ্যা দুই লà¦