শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

এবার ডিআইজি মিজানের বিরুদ্ধে সংবাদ পাঠিকার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে লুকাতে ক্ষমতার অপব্যবহার ও নারী নির্যাতনের অভিযোগের প্রমাণ পেয়েছিল পুলিশের তদন্ত কমিটি। তাঁকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহারও করা হয়েছিল।

কিন্তু থামানো যায়নি। এবার তার বিরুদ্ধে এক সংবাদ পাঠিকা প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ তুলেছেন।

ওই সংবাদ পাঠিকা প্রথমে ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করেন, প্রত্যাহার হওয়া অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান মুঠেফোনে তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

তিনি বাড়ির বাইরে বের হলে তাকে হেনস্থা করবেন ও অশ্লীল ছবি তৈরি করে প্রচার করবেন। ১০ এপ্রিল তিনি তার নামে খোলা একটি ফেসবুক পেজের কথা জানতে পারেন। তিনি দেখতে পান, ওই পেজটি তাঁর নামে খোলা এবং সেখানে তাঁর ছবির সঙ্গে অশ্লীল ছবি জুড়ে দেওয়া হয়েছে।

পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে সংবাদ পাঠিকা অভিযোগ জানিয়েছেন এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

জানতে চাইলে, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগও তদন্তে যুক্ত হয়েছে। তাঁরা মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চাইলে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।

ঘটনার শিকার ওই গণমাধ্যমকর্মী বলেন, এর আগেও প্রত্যাহার হওয়া অতিরিক্ত কমিশনার তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করেছেন।

তার আশঙ্কা, মিজানুর রহমান প্রভাব খাটিয়ে তার ও তার স্বামীর মুঠোফোন নম্বর অনুসরণ করেন। তাঁর স্বামীও এর আগে সাভার থানায় জিডি করেছেন। কথা বলার সময় ওই গণমাধ্যমকর্মী অনবরত কাঁদছিলেন।

তিনি বলছিলেন, মিজানুর রহমানের সঙ্গে সন্ত্রাসীদের ওঠা-বসা রয়েছে। এর আগে টিভি চ্যানেলের গাড়িতে করে বাড়ি ফেরার সময় হাতিরঝিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেন।

মিজানুর রহমান তাকে ফোন করে ৬৪ টুকরো করে ফেলার হুমকি দিয়েছেন, বলেছেন তাঁর মাথা জিরো পয়েন্টে ঝুলিয়ে রাখবেন। প্রাণভয়ে তিনি ও তাঁর স্বামী গত চার মাস ঘরবন্দী অবস্থায় রয়েছেন। একমাত্র সন্তানকে স্কুলে পাঠাতে পারছেন না।

মিজানুর রহমান ওই সংবাদ পাঠিকার কাছ থেকে কী চান জানতে চাইলে তিনি বলেন, মিজানুর একজন বিকৃত রুচির মানুষ। তিনি নানা ছলছুতোয় নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েন ও তাঁর ইচ্ছামতো চলতে ব