শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ‘আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে মো. আবদুল হামিদকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ।’ তিনি জানান, ‘ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি । ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত,  এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথগ্রহণ করেন মো. আবদুল হামিদ। তার আগে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এজিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। আজ ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

এসএস

আরো পড়ুন : সৌদি বিমান হামলায় হুথিদের রাজনৈতিক প্রধান নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ