সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ট্রাম্প-রাশিয়া ষড়যন্ত্রে হিলারির দলের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের ২০১৬ সালে নির্বাচনের প্রচারে রাশিয়ার হাত ছিল, এমন অভিযোগকে কেন্দ্র করে  ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির, রাশিয়া আর ‍উইকিলিকসের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টি।

ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির ‘রাশিয়ার সহযোগিতা সানন্দে’ গ্রহণ করেছে শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিল করা ডেমোক্রেটিক পার্টির আর্জি সূত্রে জানিয়েছে বিবিসি।

ষড়যন্ত্রের মাধ্যমেই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প। হারিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।

ট্রাম্প-রশিয়া দুই পক্ষঅস্বীকার করলেও তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে।

নির্বাচনের ফলাফল ট্রম্পের পক্ষে যাওয়ার জন্য রাশিয়া বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে এমনটি জানিয়েছিল।

ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে বলেছেন, ওই নির্বাচনে তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ছিল একটি ‘নজিরবিহীন প্রতারণা এবং গণতন্ত্রের ওপর আঘাত’।

তাদের মামলায় ট্রাম্পের জামাতা জারেড কুশনার, রিপাবলিকান প্রচার শিবিরের স্ট্র্যাটেজিস্ট রজার স্টোন, সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ছাড়াও উইকলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আসামি করা হয়েছে।

 

এসএস

আরো পড়ুন : পরিবহন খাতের বেহাল দশায় অসহায় সেতুমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ