বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এখন মানুষ বুঝতে পারে না রাজনীতির চাকাটা কোন দিকে ঘুরবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংদেশের রাজনীতিতে যেসব দল বড়ধরনের প্রভাব ফেলেছে সেগুলোর মধ্যে জাতীয় পার্টি অন্যতম। সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের হাত ধরে প্রবর্তিত এ দল আজ বাংলাদেশের প্রধান তিনটি দলের একটি।

তবে বিভিন্ন সময় তাদের রাজনৈতিক হিসেব নিকাশের গড়মিলের কারণে দলটি আজ শরিক দলে এসে পরিণত হয়েছে।

জাতীয় পার্টির বর্তমান রাজনীতির অবস্থা। আগামী দিনের পরিকল্পনা নিয়ে আওয়ার ইসলাম সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের [জিএম কাদের]।

পাশাপাশি তার সঙ্গে কথা হয়েছে ফেলে আসা সোনালি শৈশব, শিক্ষাজীবন ও রাজনীতির শুরুর জীবন নিয়ে।

সাক্ষাতকারটি নিয়েছেন কবি রনজু রাইম। ক্যামেরায় ছিলেন প্রতিবেদক কাউসার লাবীব।

স্মৃতির ডানায় ভর করে আমরা আপনার শৈশবে ফিরে যেতে চাই। জানতে চাই ঘাস ফড়িংয়ের পেছনে দৌড়ানো দিনগুলি সম্পর্কে

আমাদের শৈশব ছিল বর্তমান শিশুদের থেকে অনেকটাই ভিন্ন। আর আমার শৈশব যেহেতু কেটেছে রংপুরে তাই ভিন্নটা একটু বেশিই ছিল। স্কুলে প্রথম ভর্তি হওয়া, স্কুলে দল বেঁধে যাওয়া, ইত্যাদি স্মৃতিগুলো এখনো চোখে ভাসে।

শৈশবের এমন একটি ঘটনা জানতে চাই যা স্মৃতির পাতায় বারবার উঁকি দেয়

স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা ছিল। তো আমি ছিলাম খুবই দুর্বল ও রোগা। একবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিলাম। এটা দেখে সবাই হাসাহাসি করছিল। কিন্তু ঘটনাক্রমে সে প্রতিযোগিতায় আমি প্রথম হয়ে যাই। তখন আমার খুশি দেখে কে!

স্যার ! আপনার রাজনীতিতে আসার গল্পটি শুনতে চাই

ছাত্রজীবনে কলেজে ছাত্র নির্বাচনে অংশ নিয়েছি। তবে এটা কিন্তু আমার রাজনীতির জীবনের শুরু ছিল না। আমার রাজনীতির শুরু হয় একটু ভিন্নভাবে।

বিভিন্ন কারণে যখন আমার ভাই হুসেইন মুহাম্মদ এরশাদকে ক্ষমতা ছাড়তে হলো, জেলে যেতে হলো। আমি তখন সরকারি চাকরি করি। ভাইকে তখন কেউই ভালো চোখে দেখছিল না। সে কারণে শুধুমাত্র তার ভাই হওয়ায় আমাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হলো।

আমি তখন ভাবতে থাকলাম, কীভাবে ভাইয়ার উপকারে আসতে পারি। আমি এ চিন্তা মাথায় নিয়ে বিভিন্ন নেতাদের সঙ্গে পরামর্শ করি, সাক্ষাত করি। তারা আমাকে পরামর্শ দেন ‘যদি ভাইয়ের জন্য কিছু করতে চাও, তাহলে রাজনীতিতে আসো। তাদের পরামর্শেই আমি রাজনীতিতে আসিà