বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
উলুমুল হাদিসসহ ‘জামিয়া মারকাযুস সুন্নাহ’র সকল বিভাগে ভর্তি শুরু পশ্চিমবঙ্গে একজন মুসলিম নেতা প্রয়োজন: ওয়াইসি নানুপুর জামিয়ার ‘উচ্চতর হাদীস গবেষণা বিভাগে’ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জমিয়তের শোক দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক  দীর্ঘ ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’

‘তুমি শেষ কবে এভাবে আত্মমগ্ন হয়ে কুরআন নিয়ে বসেছ?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বিকেলে বহু গ্রহন্থ প্রণেতা আলেম লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মাদ আতীক উল্লাহ তার ফেসুবক টাইমলাইনে একটি পোস্ট করেন। ওই পোস্টে দুটি ছবি সংযু্ক্ত করা হয়েছে।যা একজন কুরআন প্রেমিকের পরিচয় বহন করে। আওয়ার ইসলামের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো।

তিনি লিখেছেন,  ‘আগের হোটেল শেরাটন, এখনকার রূপসী বাংলা। তার বিপরীতে আছে ‘শাকুরা’। লাইসেন্স করা মদের দোকান। কুফরি সংবিধান-অনুমোদিত দোকান। মদের দোকানটার নিচেই আগে একটা পত্রিকা স্টল ছিল। অধুনা লুপ্ত। বিদেশী পত্রপত্রিকা পাওয়া যেত। মনে হয় মদ টানতে এসে বিদেশীরা বইপত্রও কিনতো।

যাক আলাপ সেটা নিয়ে নয়! ওই বুকশপ থেকে আগে নিয়মিত কিছু পত্রিকা কিনতাম। কেনাকাটা শেষ হলে উত্তর-পূর্ব দিকে তাকালে বেশ কিছু বড় বড় সাইনবোর্ড নজরে আসতো। একটা সাইনবোর্ড দীর্ঘদিন ধরে ছিল। তার বক্তব্যটা আমাকে ভীষণ টানতো! লেখা ছিল,
“ আপনি শেষ কবে খালি পায়ে শিশিরভেজা ঘাসের উপর হেঁটেছেন”?

বলাবাহুল্য বিজ্ঞাপনটা ছিল কোনও এক রিয়েল এস্টেট কোম্পানীর।

এই ছবিটা দেখে আমার সেই বিজ্ঞাপনী বিলবোর্ডের কথা মনে পড়ে গেল। মনের বিলবোর্ডে নিয়নসাইনে লেখা ফুটে উঠল,
“তুমি শেষ কবে এভাবে আত্মমগ্ন হয়ে কুরআন নিয়ে বসেছ?”

আসলেই তো, আমি কি এই মানুষটার মতো এমন চালচুলোহীন অবস্থায় পাক কালাম নিয়ে বসতে পারতাম? মনে হয় না! অবশ্য সবই হয় আল্লাহর তা‘আলার দেয়া তাওফীকে! তিনি তাওফীক দিলে, কী না হয়!

ইয়া রব্বাহ! শুধু কুরআন কারীম পাঠ নয়, কুরআনি পঠনকে নিজের মধ্যে ধারণ করারও তাওফীক ও হিম্মত দান করুন।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ