শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

লাউ এর যত উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: লাউ কে না চিনে। মজাদার স্বাস্থের জন্য উপকারি সবজি খাবার লাউ। জনপ্রিয় সবজিগুলোর মধ্যে লাউ অন্যতম। সুস্বাদু এবং পুষ্টিকর এই সবজিটি ঝোল,নিরামিষ,ভাজি সবভাবেই খাওয়া যায়। শুধু তাই নয়, লাউয়ের খোসা,শাঁস কিংবা পাতাও খেতে সুস্বাদু।

লাউয়ে প্রচুর পরিমানে পানি থাকে। এটা ভিটামিন সি, কে এবং ক্যালসিয়ামের দারুন উৎস। লাউয়ে ক্যালরির মাত্রা খুব কম থাকে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে, কোষ্টকাঠিন্য কমায়।

লাউ ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন, খনিজ এবং আঁশ শরীরে দারুন পুষ্টি জোগায়। বিশেষ করে খালি পেটে লাউয়ের জুস খেলে এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

এতে থাকা ফ্যাট এবং কোলেষ্টেরলের পরিমান খুবই কম। এটা ফাটিগোর মতো রোগ প্রতিরোধ করতে এবং শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

সোডিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস হওয়ায় এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। ডায়বেটিস রোগীদের জন্যও এই সবজিটি উপকারী। কারণ এটি রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে পাকস্থলীর কার্যক্রম ঠিক রাখতে লাউ কার্যকরী ভূমিকা পালন করে। এ কারণে ভেষজ চিকিৎসায় লাউ খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

লাউয়ে শতকরা ৯৬ ভাগ পানি রয়েছে। এ কারণে এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।যাদের প্রসাবে জ্বালা-পোড়ার সমস্যা আছে তাদের নিয়মিত লাউ খাওয়া উচিত। নিয়মিত লাউ খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লাউয়ে প্রাকৃতিক প্রোটিন ও ভিটামিন থাকায় এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে । ত্বকের তৈলাক্ততা সমস্যা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সবজি।

সূত্র : প্রাক্টো

আরো পড়ুন-  যে ৪ খাবারে আয়রন রয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ