শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিতুমীর কলেজের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের দেখাশোনা ও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন অনন্ত জলিল।

পরশু রাজিব মারা গেলে মিডিয়ায় দুই ভাইয়ের প্রসঙ্গ আসার পর তিনি ফেসবুকে ঘোষণা দেন তাদের দায়িত্ব নেবেন। দুই দিনের মাথায় তাদের সুন্দর ব্যবস্থা করে কথা রাখলেন তিনি।

জানা যায়, ওই দুই ভাইয়ের জন্য সাভারের হেমায়েতপুরে একটি বাসা ঠিক করা হয়েছে। শিগগিরই স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করানো হবে।

এর আগে ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার মধ্যরাতে মারা যান।

উল্লেখ্য, অনেক আগেই রাজীবের বাবা-মা মারা যায়। তখন থেকে নিজের পড়াশোনার পাশাপাশি দুই ভাইকে দেখভাল করতেন তিনি। কিন্তু রাজীব চলে যাওয়ার পর তাদের দেখাশোনার আর কেউ থাকল না।

মিডিয়াকে অনন্ত জানান, ‘ওদের দুইজনকে সার্বক্ষণিক দেখভালের জন্য একজন আলেমকে দায়িত্ব দেয়া হয়েছে। সপ্তাহে শনিবার ওরা আমার সঙ্গে দেখা করবে। আমি যাতে ওদের খোঁজখবর রাখতে পারি সেকারণেই হেমায়েতপুরে রাখছি, আমার অফিসের কাছেই।’

ব্যবসায়ী অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সবসময় জরিয়ে থাকেন। তার ৩টি এতিমখানা রয়েছে। একসময় সিনেমা করতেন এখন এসব থেকে অনেক দূরে। তিনি এখন পুরো দস্তুন ধর্মে মনযোগী।

রাজীবের দুই ভাইয়ের পড়ালেখার খরচ দিতে চান অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ