বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বৈশাখকে অপসংস্কৃতি বলে লিফলেট বিতরণ করায় আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল বুধবার রাজশাহীর গোদাগাড়ী থেকে পুলিশ ৭ জনকে আটক করেছে। আটককৃতরা  নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এর সদস্য বলে দাবি পুলিশের।

এদের মধ্যে ২ জন গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখকে ‘হিন্দু পৌত্তলিকতা ও অপসংস্কৃতি’ উল্লেখ করে লিফলেট বিতরণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন– ছয়ঘাটি গ্রামের মৃত কইমুদ্দীন শেখের ছেলে হাসান আলী (৪৩), তার স্ত্রী শেফালী খাতুন (৩৫), তার দুই মেয়ে ফারিহা খাতুন কনা (১৭) ও হানুফা খাতুন (১৯) এবং তার ভাই মৃত রেজাউল করিমের তিন মেয়ে ফারজানা আক্তার সুইটি (১৭), রাজিয়া সুলতানা তিশা (২২) ও রোজিনা সুলতানা কলি (২৫)।

পুলিশ জানায়,  অভিযুক্ত কনা ও সুইটি ওইদিন পহেলা বৈশাখকে হিন্দুয়ানি প্রথা বলে লিফলেট বিতরণ করেছে আর হাসান আলী ‘জেএমবির তালিকাভুক্ত’ সদস্য। সে বেণীপুর ‘জঙ্গি’ হামলার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পেরেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, সংগঠনটি ভুয়া। তবে ওই লিফলেট কোথা থেকে ছাপা হয়েছে বা কীভাবে তাদের হাতে এলো, এ বিষয়টি তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বিষয়টি জানানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো পড়ুন :  ঢাকা চট্রগ্রাম চারলেন মহাসড়ক ২ বছরেই ক্ষতিগ্রস্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ