শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মার্কিন জোটের অধীনে সিরিয়ায় সেনা পাঠাবে সৌদি আরব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরব জানিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে তারা সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত আছে। সৌদি আরবেরে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সেনা জোটে সৌদি অরব সেনা সদস্যদের পাঠাতে পারে।

সৌদির রাজধানী রিয়াদে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আদেল আল যুবায়ের আরো জানান, সিরিয়াতে যখন থেকেই যুক্তরাষ্ট্র সেনা জোট গঠন করে কাজ করছে সে সময় থেকেই সৌদি সিরিয়াতে সেনা পাঠানোর কথা ভাবছে।  সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও সৌদি আরব যুক্তরষ্ট্রের সেনা জোটের অধীনে সিরিয়া অভিযানে অংশ নেয়ার কথা জানিয়ে ছিল।

উল্লেখ্য, আমেরিকা সিরিয়াতে চলমান গৃহযুদ্ধ বন্ধ করা এবং সেখানে কথিত সন্ত্রাস দমনের নামে ২০১৪ সালে সম্মিলিত সামরিক বাহিনী গঠন করে। এ জোটে কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযু্ক্ত আরব আমিরাত, বৃটেনসহ ইউরোপের অধিকাংশ দেশ অন্তর্ভূক্ত রয়েছে।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ