শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া জানালেন আইনজীবী সৈয়দ ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো এক্সট্রাডিশনের আবেদন। ব্রিটিশ হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর পর ব্রিটিশ সরকারের এক্সট্রাডিশন আইন ২০০৩ অনুসারে করণীয় নির্ধারণ করা হবে। বললেন, ইংল্যান্ডে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ইকবাল ।

কমনওয়েলথ সম্মেলনে যোগদানে গিয়ে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানোর পর সৈয়দ ইকবাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এর প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দেন।

সৈয়দ ইকবাল জানান, আবেদন পাওয়ার পর ব্রিটিশ আদালত বিষয়গুলো খতিয়ে  দেখবেন।  এক্ষেত্রে কয়েকটি শর্ত থাকবে : এক. অপরাধীকে স্বদেশে ফিরিয়ে নিতে অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড হতে পারবে না। দুই. নির্ধারিত অপরাধের বাইরে অন্য অপরাধের বিচার হতে পারবে না। তিন. অপরাধটি এক্সট্রাডিশন বা বিচারের জন্য পুনঃঅর্পিত হবার যোগ্য প্রমাণিত হতে হবে।

তারেক  রহমানের ব্যাপারে নিশ্চিত কোনো পদক্ষেপ নেয়া হলে তার আইনজীবীরা চ্যালেঞ্জ করে আপিলে যেতে পারবেন এবং হাইকোর্ট বা সুপ্রিমকোর্টেও যেতে পারবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড সুপ্রিমকোর্টের এ আইনজীবী।

এসএস

আরো পড়ুন : ‘এশিয়ার মানুষ সহিষ্ণু, কঠোর পরিশ্রমী, সামর্থবান, প্রতিভাবান ও আশাবাদী’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ