বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

হঠাৎ ছাদের ওপর মিসাইল এসে পড়ে, সৌদি প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রিয়াদের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহীরা। একটি ফ্যাক্টরির ছাদে ইয়েমেন থেকে নিক্ষেপ করা সেই ব্যালিস্টিক মিসাইলের অংশবিশেষ আছড়ে পড়ে।

সে ফ্যাক্টরিতেই কর্মরত ছিলেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক।রিয়াদে সেই থাই অ্যালুমুনিয়ামের কম্পানিতে চাকরি করেন বাংলাদেশিরা।বুধবার বিকেলে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অবশ্য বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে সে এলাকার জনমানুষের মনে আতংক ছড়িয়ে পড়ে। আতংকগ্রস্ত হয়ে পড়েছেন সেই এলাকার বাংলাদেশিরাও। সেখানে কর্মরত কুমিল্লার মাহফুজুর রহমান বলেন হটাৎ আমাদের কম্পানির ছাদের ওপর একটি মিসাইলের অংশবিশেষ পড়েছে। এতে কারো কোনো ক্ষতি হয়নি তবে আমরা আতংকিত হয়ে পড়ি।

একই কম্পানিতে চাকরিরত চাঁদপুরের মো. জাকির হোসেন বলেন মিসাইল আছড়ে পড়ার সাথে সাথে আমরা আতংকিত হয়ে পড়ি, কি করবো সেটা নিয়ে চিন্তা করতে থাকি।

কিন্তু পুলিশ আসার পর আমাদের জানায় আতংকিত হওয়ার কিছুই নেই। মিসাইলটিকে আকাশ থেকেই ধ্বংস করে দেয়া হয়েছে। সে ফ্যাক্টরিতে কর্মরত অন্য একজন বলেন, পুলিশের কথায় তাৎক্ষণিক চিন্তা মুক্ত হলেও ভবিষ্যতে যদি বড় ধরনের কিছু ঘটে সেই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না।

আরো পড়ুুন- সৌদী আরবের মিধনাব পার্ক অসাধারণ এক পর্যটন কেন্দ্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ