শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

সৌদি আরবের মিধনাব পার্ক অসাধারণ এক পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদা থেকে ৫৮ কিলোমিটার ও রাজধানী রিয়াদ থেকে ২৮৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট নগরীর নাম মিধনাব। মিধনাবেরি পর্যটন কেন্দ্র দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে।

সংশ্লিষ্টরা জানান, মিধনাব পার্কের উন্নয়ন মাত্র এক বছর আগে শুরু হলেও এ অঞ্চলের নগরী ও নিকটস্থ শহরগুলো থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করছেন এই পর্যটন কেন্দ্রে।

উল্লেখ্য, মিধনাবের জনসংখ্যা প্রায় ৩০ হাজার। এখানে পুরোনো শহর ও নুফুদ আল সাফিক ছাড়াও অনেক প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থান রয়েছে।উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নগরীর প্রবেশ দ্বারের উন্নয়ন ও সৌন্দর্যকরণ করার পরিকল্পনা রযেছে।

এই পার্কে একক ব্যক্তি ও পরিবারের জন্য আলাদা সেকশন রয়েছে। রয়েছে দর্শনার্থীদের জন্য রেস্টরুম বা বিশ্রাম কক্ষ। শিশুদের জন্য রয়েছে নানা সুবিধা।

ফী ছাড়াই প্রবেশ করা যায়।মিধনাবের একটি অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে পার্কটি একটি উঁচু জায়গায অবস্থিত হওয়ায়, এখান থেকে ভবন, বাড়িঘর ও সবুজ বৃক্ষের শোভাসহ নগরীর দৃশ্য উপভোগ করা যায়।

দর্শনার্থীরা রাতেও মিধনাব পার্কে বেড়াতে আসেন, কারণ স্পটলাইটের উজ্জ্বল আলোয় আশপাশের এলাকার গাছপালা স্পষ্টভাবে দেখা যায়। সূত্র: জিওভিউ ইনফু

আরো পড়ুন- সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মীরা নির্যাতন থেকে বাঁচতে ঠাঁই নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ