রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মে’র প্রথম সপ্তাহে এসএসসির ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মে মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ স্বপন কুমার সরকার। তিনি বলেন, এখন সরকার প্রধান যেদিন সম্মতি দেবেন সেদিন ফল প্রকাশ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৪ ও ৫ মে ছুটির দি । এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ হবে, এটা ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।

চলতি বছর এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদারসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও বিদেশে অবস্থিত মোট ৮টি কেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।

১ ফেব্রুয়ারি থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ।

আরো পড়ুন- সিরিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের টুইট মিশন শেষ আমরা জিতেছি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ