শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

৭০ আসন ১২ মন্ত্রণালয় চান এরশাদ না হয়...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে ৭০টি আসন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ দাবির পাশাপাশি ১২টি মন্ত্রণালয়ও চেয়েছেন তিনি। এসব দাবি পূরণ না হলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলেও জানিয়েছেন।

শনিবার রংপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব দাবি জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আগামী সাধারণ নির্বাচনে বিএনপি অংশ নিক বা না নিক, জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে ৩০০ সংসদীয় আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে।

বৃহত্তর রংপুরের ২২টি আসনসহ ৭০টি সংসদীয় আসন দাবি করে এরশাদ সাংবাদিকদের বলেন, পরবর্তী সময়ে ১০ থেকে ১২টি মন্ত্রণালয় জাতীয় পার্টিকে দিতে হবে। আওয়ামী লীগ আমাদের দাবি পূরণ না করলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, ‘যদিও আমি নির্দোষ ছিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার আমাকে পাঁচ বছর জামিন না দিয়ে কারাগারে রেখেছিলেন। এখন তিনি (খালেদা) জেলখানায় রয়েছেন।

কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে এরশাদ বলেন, ‘কোটা বাতিল করাটা যুক্তিযুক্ত নয়। দেশের সংবিধানে একটি কোটা-ব্যবস্থা রয়েছে। এটি বাতিল করা যায় না। এটি কিছু সংস্কার করতে হলে তা যৌক্তিক স্তরে আনতে হবে এবং মুক্তিযোদ্ধাদের কোটা-ব্যবস্থা থাকতে হবে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা রাখার সিদ্ধান্ত নেবেন।’ এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান দশম সংসদে জাতীয় পার্টির ৩৪টি আসন আছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আবার জাপা থেকে তিনজন মন্ত্রী সরকারে আছেন। এরশাদ মাঝেমাঝেই আগামী একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান।

অারো পড়ুন- মাদরাসা শিক্ষার্থী ওসামা বিন নূর; রাণী এলিজাবেথের হাত থেকে সম্মাননা পদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ