শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সিরিয়ায় একযোগে পশ্চিমা জোটের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগে দেশটিতে একযোগে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশনায় এ বিমান হামলা শুরু করেছে পশ্চিমা এ মিত্র দেশগুলো। অন্যদিকে সিরিয়া বিমান বাহিনী এ হামলার প্রতিরোধ করছে। খবর- বিবিসি, রয়টার্স।

আন্তর্জাতিক গণমাধ্যম বিসিবি ও রয়টার্সে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এ সামরিক হামলার ঘোষণা দেন। সিরিয়ায় এ হামলায় ব্রিটেন ও ফ্রান্স যোগ দিয়েছে বলেও নিশ্চিত করা হয়।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ার ডুমায় রাসায়নিক হামলার অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে কী করা হবে সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই বিমান হামলা শুরু করা হলো।

এদিকে দেশটিতে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এছাড়া রাসায়নিক আক্রমণের অভিযোগ পশ্চিমাদের ‘প্ররোচনামূলক’ আচরণ বলে দাবি করেছে রাশিয়া।

আরো পড়ুন- ট্রাস্প কী শেষ পর্যন্ত সিরিয়া আক্রমণ করতে যাচ্ছেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ