শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ইসরাইলি সেনাদের হামলায় গুলিবিদ্ধ ১২২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর মধ্য দিয়ে ভূমি দিবস উপলক্ষে টানা তৃতীয় শুক্রবার ইসরাইল সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর এদিনও গুলি ছুঁড়েছে ইসরাইলের সেনাবাহিনী।

এতে গুলিবিদ্ধ হয়েছে ১২২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে দিয়েছে।

আহত বিক্ষোভকারীদের শুশ্রষার জন্য খান ইউনিস সীমান্তের কাছে একটি ভ্রাম্যমাণ ক্লিনিক লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়েছে ইসরাইলের সৈন্যরা। তাতে আহত হয়েছে অন্তত ১০ চিকিৎসাকর্মী।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া টানা ছয় সপ্তাগের কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত ও অন্তত দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

৩০ মার্চ ছিল ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের টানা ছয় সপ্তাহের বিক্ষোভের প্রথম দিন। এদিন গাজার ইসরাইল সীমান্তের ছয়টি স্থানের বিক্ষোভে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে ১৭ ফিলিস্তিনি নিহত হয়।

‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনীর হামলায় আরও ১৫০০ মানুষ আহত হন। জাতিসংঘের হুঁশিয়ারি উপেক্ষা করে পরের সপ্তাহেও গুলি চালানো অব্যাহত রাখে ইসরাইল।

সেদিন নিহত হয় সাংবাদিকসহ নয় ফিলিস্তিনি। এছাড়া শুক্রবারের আগেও ইসরাইলের গুলিতে দুই জন ও পরে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ