মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

প্রকৃত গণতন্ত্র আজও দেশে বিকশিত হয়নি: মুস্তফা কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের দেশে গণতন্ত্র সৃষ্টি হয়েছে ১৯৭৩ সালে। কিন্তু আজও আমাদের গণতন্ত্র বিকশিত হয়নি। সুশান তো পরে, আগে গণতন্ত্র-পরে সুশাসন। আজ বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিন তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনে না এসে নির্বিচারে মানুষ হত্যায় লিপ্ত থাকে। বিএনপি কোন সময় দেশের জন্য কাজ করেনি। তারা শুধু নিজেদের পকেট ভারি করার জন্য কাজ করে। তারা যদি দেশের জন্য কাজ করত, তাহলে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। কিন্তু কোন উন্নয়ন করেনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করে চলেছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন- এদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা পেলেও আজও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করে না, তাদের দেশের প্রতি কোন মমত্ববোধ নেই। তাদের দিয়ে এদেশের উন্নয়ন হবে না। আমরা চাই- সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে।

অর্থনীতিবিদ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ