রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা হত্যার ঘটনায় ৭ সেনাকে দণ্ডিত করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত আগস্টে রোহিঙ্গা হত্যাকাণ্ডে সব রকমের বর্বরতার ঘটনাই ঘটেছে। এক কাতারে বসিয়ে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনাটি ছিল মর্মান্তিক। এ ঘটনায় জড়িত প্রমাণিত হওয়ায় ৭ সেনাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত। আজ বুধবার খবরটি প্রকাশ করেছে সিএনএন।

দেশটির সরকারি গণমাধ্যম  গ্লোবাল লাইট অব মিয়ানমার-এর উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে রাখাইনের রাজধানী সিত্তে থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ইন দিন গ্রামে গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ১০ রোহিঙ্গার লাশ ছিল।

মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যন্তরীণ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, সাত সেনা কর্মকর্তা ওই ১০ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সাতজনের মধ্যে চারজন অফিসার এবং বাকি তিনজন সৈনিক। সাজা দেওয়ার পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী থেকে তাদের বরখাস্ত করা হয়েছে।

ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় কিছু বাসিন্দাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাদেরকে এখনও দণ্ডিত করা হয়নি।

 

এসএস

আরো পড়ুন : আজ রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মিয়ানমার মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ