শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

মুসলিমদের ওপর গোয়েন্দাগিরি; নিউইয়র্ক পুলিশকে ৭৫ হাজার ডলার জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ: ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে মুসলিমদের ওপর গোয়েন্দাগিরি করার অভিযোগে নিউইয়র্ক পুলিশকে ৭৫ হাজার ডলার জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত।

জরিমানার পাশাপাশি মুসলিমদের ওপর থেকে সকল গোয়েন্দাগিরি বন্ধের আদেশও দেওয়া হয় দেশটির সর্ববৃহৎ এই পুলিশ ডিপার্টমেন্টকে।

সিএনএনের একটি খবরে বলা হয়েছে, ২০১১ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির একটি তদন্ত প্রতিবেদনে মুসলিমদের ওপর নিউইয়র্ক পুলিশের নজরদারির কথা উঠে আসে। সেই তদন্তে দেখা যায়, মসজিদ থেকে শুরু করে সকল মুসলিমদের ব্যক্তিজীবন এবং কর্মজীবনে কড়া নজরদারি রাখছিল পুলিশ।

এসময় ব্যক্তিস্বাধীনতা নিয়ে মুসলিমরা প্রশ্ন তুলে তা আদালতের সামনে তুলে ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমরা। ৬ বছর ধরে আদালতে বিচারকার্য চলার পর অবশেষে এই মামলার নিষ্পত্তি ঘটলো।

এসময় নিউইয়র্ক পুলিশ কোন দায় স্বীকার না করলেও তাদেরকে ৭৫ হাজার ডলার জরিমানা করা হয়।

মুসলিম এডভোকেটস নামক একটি আইনি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সকল পুলিশদের জন্য একটিই বার্তা দেওয়া হচ্ছে - আপনারা কখনো কারও বিশ্বাস বিবেচনা করে তাদের সন্দেহ করতে পারবেন না।’

এই মামলা ছাড়াও নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে আরও দুজন মুসলিমের মামলাও নিষ্পত্তি করেছে এই ফেডারেল আদালত।

সিএনএন থেকে সাখাওয়াত উল্লাহ’র অনুবাদ

আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে জামা খুলে পাক প্রধানমন্ত্রীকে তল্লাশি! (ভিডিও)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ