বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ইসরায়েলকে কঠোর হুশিয়ারি সিরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোমস প্রদেশের সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরাইলকে হুশিয়ারি উচ্চারণ করেছে সিরিয়া

দেশটি বলেছে, এ হামলার জন্য বিপজ্জনক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে ইসরায়েলকে।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুঁশিয়ারি বার্তা দিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইল বার বার এ ধরনের হামলা চালাচ্ছে এবং তারমিত্র শক্তিকে রক্ষার চেষ্টা করছে। কিন্তু ইসরায়েল সে চেষ্টায় ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অব্যাহত সমর্থন দেয়ার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘনের নীতি অনুসরণ করে আসছে ইসরাইল। এরা সিরিয়ার অভ্যন্তরে আগ্রাসন চালানোর জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে দুটি এফ-১৫ যুদ্ধবিমান থেকে হোমসের টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানায় সিরিয়া।

সিরিয়া আরো বলেছে, আমেরিকার সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সাম্প্রতিক হামলা চালানো সম্ভব হয়নি। তাই ইসরায়েলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

এর আগে সোমবার দুটি ইসরাইলি এফ-১৫ যুদ্ধবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালায়।

আরও পড়ুন: এক হিন্দু ডাক্তারের আশ্রয়ে প্রাণরক্ষা ৭০ মাদরাসা শিক্ষার্থীর (ভিডিও)

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ