রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

আবারো চলন্ত বাসে গণধর্ষণের শিকার পোশাককর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাই উপজেলায় চলন্ত বাসে আবারও এক পোশককর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই পোশাককর্মী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় জড়িত বাসের চালক ও চালকের সহকারীসহ পাঁচজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।গতকাল রোববার রাতে উপজেলার মহিষশী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- বাসের চালক মকবুল হোসেন (৩৮), চালকের সহকারী মো. সোহেল রানা (২০), বাবু মল্লিক (২৪), আব্দুল আজিজ (২৫) ও বলরাম (২০)।

ধামরাই থানার সহকারী পরিদর্শক (এসআই ) ভজন রায় জানান, গতকাল রাত ১০টার দিকে গার্মেন্টস ছুটি শেষে বাসের জন্য শ্রীরামপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই পোশাককর্মী। এ সময় তাকে একা পেয়ে আটক ওই পাঁচজন জোরপূর্বক বাসে উঠিয়ে মুখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর বাসটি মহিষশী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

এ সময় স্থানীয় এক ব্যবসায়ী মেয়েটিকে তুলে নিতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাতে তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে আজ সোমবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের কচমচ এলাকায় থেকে বাসসহ পাঁচজনকে আটক করে।

ওই পোশককর্মীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান এসআই ভজন রায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ওই পোশাককর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ