মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

নির্বাচনের ট্রামকার্ড ইসলামি দল: টানছে উভয় জোটই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলোকে জোটে ভেড়াতে চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

উভয় পক্ষ মনে করছে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সমর্থন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে দেখা দিবে।

বিশেষত হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে উভয়পক্ষ। সরকার ও দেশের বৃহৎ বিরোধী দল বিএনপি উভয়পক্ষই হেফাজতের আশির্বাদ পেতে উদগ্রীব।

এজন্য আপন আপন বলয়ের আলেমদের মাধ্যমে হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টাও করছে উভয়পক্ষ।

তবে এখনও রাজনীতি ও নির্বাচনের বাইরে থাকারই পক্ষে হেফাজতে ইসলামের নীতিনির্ধারণী মহল। তারা কঠোরভাবে রাজনৈতিক সংশ্রব থেকে সংগঠনকে মুক্ত রাখার চেষ্টা করছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, ‘জন্ম থেকে আজ পর্যন্ত হেফাজত রাজনীতিমুক্ত এবং ভবিষ্যতেও তাই থাকবে।

নির্বাচনে কোনো পক্ষকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। হেফাজতে ইসলাম দেশের ইসলাম ও মুসলমানের স্বার্থে অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবেই কাজ করবে।’

‘অবশ্য একটি ইসলামি সংগঠন হিসেবে ইসলাম বিদ্বেষী যে কোনো ব্যক্তিকে ভোট না দেয়ার আহ্বান জানাবে হেফাজত। বলেন মাওলানা আজিজুল হক।

বিএনপি দীর্ঘদিন যাবৎ কওমি মাদরাসা ও ইসলামপন্থীদের নিজের অখণ্ড ভোট ব্যাংক মনে করলেও তাদের এ ঘোর ভেঙ্গেছে। বিশেষত কওমি মাদরাসার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকারের নানান উদ্যোগ ও ইসলামপন্থী কয়েকটি দল বিএনপি জোট ভাঙ্গায় ইসলামপন্থীদের ভোট নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিএনপির মনে।

নতুন করে কোনো ইসলামি দল যেনো জোটত্যাগ না করে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখছেন দলের হাইকমান্ড। যোগাযোগও বাড়িয়েছে ইসলামি দলগুলোর সঙ্গে।

একইভাবে আদর্শিক দূরত্ব উপেক্ষা করেই ইসলামি দলগুলোকে জোটে জায়গা করে দিতে চায় আওয়ামী লীগ। এবারে জোটের বামপন্থী দলগুলোর আপত্তি থাকলেও আওয়ামী লীগ মনে করছে ইসলামি দলগুলোকে জোটে ভেড়ালে আখেরে ভোটের রাজনীতিতে লাভবান হবে তারা।

ইতোমধ্যে বেশ কিছু ইসলামপন্থী দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হতে আগ্রহও প্রকাশ à