শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

দেওবন্দের ছাত্রদের মধ্যে ১৫ লক্ষ রুপির কিতাব বিরতণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

দারুল উলুম দেওবন্দের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে দেওবেন্দের শিক্ষকরা ছাত্রদের মধ্যে প্রায় পনেরো লক্ষ রুপির কিতাব বিতরণ করেন।

মাদরাসার লাইব্রেরি হলে গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার দুপুরে পুরস্কার বিতরণী শেষ হয়।

প্রথম দিন দাওরায়ে হাদিসের ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছিলো। এরপর তাজবিদ, কেরাত, হিফজ ও নাজেরার ছাত্রদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

পুরস্কার পাওয়া ছাত্রদের হাতে মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানি ও শায়খুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি, মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি, মাওলানা আফজাল ও অন্য শিক্ষকরা পুরুস্কার তুলে দেন।

এ সময় দরসে শতভাগ উপস্থিতির জন্য বিশেষ পুরস্কারও প্রদান করা হয়। শতভাগ ক্লাসে উপস্থিত ছিলো এমন ছাত্রদের দুই হাজার রুপি এবং একটি সবকে অনুপস্থিত ছিলো এমন ছাত্রদের এক হাজার রুপী করে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিরতরণীতে সাবেক সংসদ সদস্য দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল বিশেষ সহায়তা করেছেন বলে জানা গেছে।

মজলিসের সূচনা হয় কারি আরশাদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

রোজনামা খবরেঁ থেকে  ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ