রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দুই সিটিতে ইভিএম বাতিল ও সেনা মোতায়েনের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল ও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেললে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, গত দুদিন ধরে নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে- গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না। এ নিয়ে আমরা শঙ্কিত।

তিনি ইভিএমের ব্যাপারে বলেন, ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহার করতে চাইছে। নির্বাচন কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কিনা সন্দেহ আছে।

তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারদলের নেতাকর্মীরা মিছিল করছেন, মিটিং করছেন আর  বিএনপি নেতাকর্মীদের থাকতে হচ্ছে গ্রেফতার আতঙ্কে। তারা ঘরের বাইরেও বেরুতে পারছে না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হয় কী করে?

নারী নির্যাতন মামলা কি প্রতিপক্ষকে শায়েস্তার হাতিয়ার?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ