শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২৫ হাজার রোহিঙ্গা শিশু মরণব্যাধী স্বাস্থ্যঝুঁকিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অজ্ঞতা, অপরিকল্পিত থাকা-খাওয়ার পরিবেশ ও অপরিচ্ছন্নতার কারণে বৃদ্ধদের পাশাপাশি মরণব্যাধী স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রায় ২৫ হাজার রোহিঙ্গা শিশু।

শনিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮’ উপলক্ষে আলোচনা সভায় এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

সভার আয়োজন করে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ (পিএইচএফবিডি)। এতে সংগঠনের নির্বাহী পরিচালক কুমার সাহা গবেষণা প্রতিবেদনটি পাঠ করেন।

এতে বলা হয়, বর্তমানে কক্সবাজারের কুতুপালং, লেদা ও বালুখালিতে ৮ লাখ ৮৩ হাজার ৭৮৫ জন রোহিঙ্গা বসবাস করছে। মিয়ানমার থেকে আসা এই রোহিঙ্গারা ডায়রিয়া, ঠাণ্ডা-কাশি, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ, আমাশায়, পেট ব্যাথা, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

গত নভেম্বরে ‘পুষ্টি সপ্তাহ’ চলমান অবস্থায় দেখা যায় প্রায় ২৫ হাজার শিশু প্রাণঘাতী অপুষ্টিতে ভুগছে। যা গত বছরের মে মাসের জরিপের তুলনায় দ্বিগুণ।

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ