শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

জগলুল হায়দারের ছড়া; খোদাহাফেজ একশ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগলুল হায়দার

এই শিশুরা ফুলশিশু তো পাগড়ি মাথায় নিচ্ছিলো
দস্তারবন্দী-কনভোকেশন খুব আনন্দ পিস ছিলো।

কিন্তু সে পিস খান খান হয় বোমার ঘায়ে আচমকায়
নিউজ এইটা নিউজ তো নয়, এই খবরে গা চমকায়।

হাফেজ সেতো জ্যান্ত কোরান এইটা সবাই জানতে তো
এমন মরার খবর শুনে সবারই হয় জান তেতো।

একশ হাফেজ মরলেই কি একটা সিলি মিস্টেকে
পশ্চিম কয়- চায় দুনিয়ায় বাঁচতে এমন সিস্টে কে ?

মুসলমানই ফোঁড়া যখন দোষ কি তারে গালাইলে
দোষ কি তাগো দেশে দেশে ধ্বংসলীলা চালাইলে?

এই যদি দেয় গাজায় গরম এই সিরিয়া আফগানে
মাইরা ধইরা কুন্দুজে ফের করছে তাদের সাফ গানে।

আফগানে হোক, হোক ইরাকে কিম্বা গৌতা গাজাতে
যায় কেন সব আমগো লগে অমন লড়াই বাজাতে?

পশ্চিম কয় তাদের ভয়ে কান্ধে উঠে বিচি তাই-
হাফেজ গেলে হাফেজ পাইবা খোদাহাফেজ দিছি তাই।

* গেলো সোমবার আফগানিস্তানের কুন্দুজে দস্তারবন্দী ( কনভকেশন) অনুষ্ঠানে ন্যাটোর বিমান হামলায় শহীদ ১০০ মাসুম হাফেজের স্মরণে।

আরও পড়ুন: যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ