শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্কের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার বিদ্যমান সংকট নিরসনে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট আজ ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে।

সিরিয়া ইস্যুতে ছয় মাসের মধ্যে এটা তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এতে অংশ নেবেন। সংকটময় সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়েছে।

সিরিয়ার বিষয়ে প্রথম ত্রিপক্ষীয় সম্মেলনটি হয়েছিলো গত বছর নভেম্বর মাসে কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সচিতে।

তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসাবে এই সম্মেলন করছেন। আস্তানার পাশাপাশি জেনেভাতেও জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ে আরেকটি শান্তি সংলাপ হয়। এই দেশ তিনটি ওই সংলাপের বিরোধীতা করেছে।

তিন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ থাকলেও তিন দেশ সিরিয়াকে পশ্চিমাদের প্রভাবমুক্ত রাখতে একত্রে কাজ করতে চায়।

ত্রিপক্ষীয় সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে তিনি শীগ্রই সেনাদের প্রত্যাহার করতে চান।

সূত্র: এএফপি

আরো পড়ুন- আফগানিস্তানে মাদরাসায় বিমান হামলায় বহু বেসামরিক নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ