বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুসলিম হত্যায় প্রশাসন ইচ্ছা করেই অন্ধ হয়ে আছে: মাওলানা তারিক আনওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতে বিশেষত বাংলা ও বিহারে যেভাবে সহিংসতা ছড়ানো হয়েছে এর পেছনে প্রশাসনের গাফিলতিই অনেকাংশে দায়ী বলে মনে করেন বিহারের ইসলামিক প্রেস ফাউন্ডেশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়েদ তারিক আনওয়ার।

তিনি বলেন, রাম নবমীর শোভাযাত্রাগুলো থেকে মুসলমানদের জীবন ও সম্পদের ওপর ঘৃণ্য হামলা চলছেই। প্রশাসন যেনো ইচ্ছা করেই অন্ধ হয়ে আছে। পুলিশ চুপচাপ তামাশা দেখছে।

সহিংসতা কবলিত এলাকাগুলোর সফর করার পর গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

তারিক আনওয়ার হিন্দু উগ্রবাদীদের দিকে ইঙ্গিত করে বলেন, উগ্রবাদীদের জানা ছিলো সরকার তাদের পৃষ্ঠপোষকতা করবে। তারা তাদের কোনো ক্ষতি হতে দেবেন না। তাই বিশৃংখলা সৃষ্টিকারীরা মসজিদ ও কবরখানাগুলোর অবমাননা করে এর উপর গেরুয়া ঝাণ্ডা চড়িয়ে আবার এসব ঘৃণ কর্মকাণ্ড ভিডিও করে অনলাইনে ছেড়েছে। যেনো তারা বলতে চাইছে, আমাদের যা করার আমরা করেছি, তোমরা কী করতে পারবে করো!

মাওলানা বলেন, বিহারের ইতিহাসে এরকম আর কখনো হয় নি। এখানকার মানুষ সব সময় নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বজায় রেখে চলেছে। এর আগে কখনো রাম নবমীর শোভাযাত্রাগুলো গুণ্ডামির শোভাযাত্রায় পরিণত হয় নি।

এবারের রাম নবমীর শোভাযাত্রায় অনেক হিন্দু শুধু মুসলমানদের দোকান ও বাড়ি লুট করার জন্যই বের হয়েছে।

রাজনৈতিক দলগুলোর নীরবতার নিন্দা করে তিনি বলেন, শুধু ভোটের সময়ই মুসলমানদের কথা তাদের মনে পড়ে!

সূত্র: রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ