শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

অবশেষে প্রকাশ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিদের সঙ্গে সৌদি আরবের কোনো শত্রুতা নেই ও বহুদিক দিয়ে ইসরায়েলের সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। দি আটলান্টিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘বসবাসের জন্য নিজেদের আলাদা ভূখণ্ড রাখার অধিকার ইসরায়েলিদের রয়েছে। আমি বিশ্বাস করি নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার সব জায়গার প্রতিটি মানুষের রয়েছে। আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের নিজস্ব আবাসভূমিতে বসবাস করার অধিকার রয়েছে।’

সৌদি যুবরাজের এ মন্তব্যের অর্থ আপাতত সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া না হলেও রিয়াদ যে অচিরেই সে পথে হাঁটছে এর মাধ্যমে তার ইঙ্গিত পাওয়া যায়।

আটলান্টিকে সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে বিন সালমান আরো বলেন, ‘কিন্তু প্রত্যেকের জন্য স্থিতিশীল জীবন নিশ্চিত করা এবং স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটি শান্তি চুক্তি সই করতে হবে।’

বিন সালমান আরো বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে তেল আবিবের সংঘাত শেষ হলে সৌদি আরব ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

ইসরায়েলি সেনারা গাজা সীমান্তে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে যখন প্রায় ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তখন তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার কথা বললেন সৌদি যুবরাজ।

সূত্র: দ্য আটলান্টিক

আরো পড়ুন- ইসলামের প্রধান শত্রু ইসরাইল : এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ