শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘ইমাম রাশিদির পা ধুয়ে পানি খাওয়া উচিত ভারতীয় দাঙ্গাবাজদের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার ভা্রতের উত্তর ২৪ পরগণার বসিরহাটের বেঁকি ইউনুসিয়া মাদরাসা প্রাঙ্গণে আর্থিকভাবে দূর্বল যুবক যুবতীদের জন্য একটি গণ বিবাহের আসর অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি।

এদিনের সভা থেকে তিনি আসানসোলের দাঙ্গার বিষয়ে  নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ খোলেন।

তিনি দাঙ্গাকারীদের একহাত নিয়ে এদিন বলেন, ৪৭ ও ৬৪ সালের দাঙ্গা বাংলার মানুষ আর চায় না। এক শ্রেণির মানুষ জাতীয় সংহতিকে খানখান করে দিতে চাইছে। যারা দাঙ্গা করে তারা জাতীর শত্রু ও দেশের শত্রু। এতে হিন্দু-মুসলিম কোন আকার প্রকার নেই।

এদিন তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আসানসোলের ইমাম সাহেবের পা ধুয়ে পানি খাওয়া উচিত দাঙ্গাকারীদের।

তিনি এদিন দাঙ্গা রোধ ও শান্তি বজায় রাখার দায়িত্ব যুবকদের কাঁধে তুলে নেওয়ার আহ্বানও জানান।

এদিনের অনুষ্ঠানে বসিরহাটের এমপি তথা আইনজিবী ইদ্রিস আলি উপস্থিত হয়ে বলেন, নব দম্পতির জন্য আশীর্বাদ ,দোয়া ও উদ্দোক্তাদের এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানাই।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কাজী আব্দুর রহিম, রাজ্য সম্পাদক মুফতি রফিকুল ইসলাম সহ জমিয়তের সমস্ত জেলা নেতৃত্ব।

জানা যায়, এদিনের গণ বিবাহ অনুষ্ঠান থেকে ২০ জোড়া বিবাহ সম্পাদন করানো হয়। প্রত্যেক দম্পতিকে সাংসারিক বিভিন্ন সামগ্রীসহ কর্ম জীবনের আনুষাঙ্গিক জিনিসপত্রও বিতরণ করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ