সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

মুসলমানরা ভালো কিছু করলেও ‘তাদের’ চোখে পড়ে না : আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতের আসানসোলে ইমামের পুত্রকে হত্যার ঘটনায় ব্যক্তিগত ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। আওয়ার ইসলাম এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তিনি লিখেছেন- ভারতের আসানসোলে এক ইমামের পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায়। তারপরও তিনি পুত্র হত্যার বদলার পরিবর্তে সহনশীলতার ডাক দিয়ে অনন্য এক নজির স্থাপন করেছেন। তার এই ভূমিকার প্রশংসা করেছেন রাহুল গান্ধীসহ ভারতের বহু রাজনীতিক ও নাগরিক সামজের নেতারা।

আমাদের এখানে যারা মুসলমানদের সাম্প্রদায়িক ও জঙ্গি বলে প্রচার চালাতে চান, তারা কিন্তু আসানসোলের ঘটনাটি এড়িয়ে গেছেন। মুসলমানরা ভালো কিছু করলে তা চোখে পড়েনা তাদের, অন্য ধর্মের মানুষ খারাপ কিছু করলেও চোখে পড়েনা তাদের। আমার বিবেচনায় এমন একচোখা মানুষরা আসলে অমানুষ!

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ