শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘গণমাধ্যম নারীদের ক্রীড়নক বানিয়ে ইসলামের বদনাম করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম ওয়াকফের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমী বলেছেন, ইসলামের প্রচার, প্রসার হিফাজতের ক্ষেত্রে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের দীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা একটি সুস্থ ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব নয়।

জামিয়া ইলহামিয়া মাদরাসাতুল বানাতের ত্রয়োদশ সাধারণ মজলিসে তিনি এসব কথা বলেন।

মজলিসে জামিয়া থেকে শিক্ষা সমাপনকারী সাতান্ন জন নারী শিক্ষার্থীকে ফজিলতের সনদ প্রদান করা হয় এবং তাদের দরস্তাবন্দীর মাধ্যমে সম্মানিত করা হয়।

এই মজলিসে আশপাশের এলাকা থেকে হাজার হাজার নারী অংশগ্রহণ করেন।

দরুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা সালমান বিজনুরি বলেন, আমাদের সবার উচিত নিজেদের ঘরে দীনি পরিবেশ সৃষ্টি করা। ঘরে দীনি পরিবেশ সৃষ্টি করতে পারলে আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের পথ সহজ হবে।

মজলিসের বিশেষ অতিথি অল ইন্ডিয়া মুসলিম মজলিসে মুশাওয়ারাতের নায়েবে সদর নাহিদ বলেন, নারীদের সর্ব ক্ষেত্রে দুর্বল করে রাখার চক্রান্ত চলছে। সরকার ও গণমাধ্যম নারীদের ক্রিড়নক বানিয়ে ইসলামের বদনাম করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমাদের পূর্ণ সচেতনতা ও সাহসের সাথে নিজেদের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: অসহিষ্ণু ভারতে শুভবোধের আজান

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য যিনাত মাহতাব বলেন, সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য আমাদের নারীদের সচেতন হওয়া খুবই জরুরি। আজকের এই সুন্দর দৃশ্য অনেক দিন মনে থাকবেন। তিনি জামিয়া ইলহামিয়ার তালীম-তরবিয়তের প্রশংসা করেন।

মজলিসে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুস সালাম, হাজী ফজলুর রহমান, জনাব মুহাম্মাদ যিয়াউদ্দীন, আইয়ুব বেগ প্রমুখ।

সূত্র: রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ